অভিযোগ

অভিযোগ
-মাহফুজা রিনা

তোমার তরে দিয়েছি আমার সমস্ত
শ্রদ্ধাসিক্ত ভালোবাসার অঞ্জলী,
সুখ দুঃখের যত তীব্র শীতাতপ অনন্ত
কালের জয়ে দিয়েছি জলাঞ্জলী।

আমার অবিমিশ্র সকল সত্তা সে তো
তোমাতেই উৎসর্গীকৃত,
আমার যত চাওয়া শুধু তোমাকে,
সকল অনুগ্রহ ব্যতীত।

রূপ আর অনুগ্রহ যারা চায়,
তারা ভালোবেসে অনেক বেশি হারায়।
রূপ, অনুগ্রহ সে তো নিঃশেষে ফুরায়,
ভালোবাসা অমলিন অন্তরে বেঁচে রয়।

আমি যদিও নিঃস্ব, দেবার মতো কিছু নেই,
ভালোবাসা আমার ঐশ্বর্য, যদি চাও দিতে পারি তাই।
প্রতারণা হীন এই আমার সম্পূর্ণ সত্তা,
অকারণে অভিযুক্ত করোনা আমার সরল আত্মা।

আমার মন যদি কখনো অকারণে হয় অভিযুক্ত,
তখনো তুমি শত উৎপিড়ন তুচ্ছ করে রবে মুক্ত।