কাজীরহাটে চুরি হওয়া মটর মধ্যে রাতে উদ্ধার

কাজীরহাট প্রতিনিধি।।
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাট থানাধীন বিদ্যানন্দপুর ইউনিয়নে মটর চুরির ঘটনা মধ্যরাতে সমাধান করা হয়েছে। গত সোমবার (২১ জুন) রাত ১২ টায় হলুদ ফকিরের কাছ থেকে মটরটি উদ্ধার করা হয় ।

জানা গেছে, মাধবরায় গ্রামের ৪নং ওয়ার্ডের ছিদ্দিক ফকিরের ছেলে হলুদ ফকির (২৩) গত শনিবার রাত ১২ ঘটিকার সময় পার্শ্ববর্তী গ্রাম বিদ্যানন্দপুরের মোয়াজ্জেম পালোয়ানের বাড়ি থেকে পানি সেচের মটর চুরি করে মকবুল ফকিরের কন্যা আছমার কাছে ১৩০০ টাকায় বিক্রি করে।

মোয়াজ্জেম পালোয়ন ও বাহাদুর নলী স্থাণীয় সোহরাব হোসেন পালোয়ন, কাঞ্চন মাতুব্বর, মতলেব মাতুব্বরকে বিষয়টি অবগত করেন। এরপর হলুদ ফকিরকে গত সোমবার (২১ জুন) রাতে জিজ্ঞাসা করলে অস্বিকার করে। এসময় কাওসার মাতুব্বর ও হাসান মাতুব্বর মারধর করলে মটরের কথা স্বিকার করে এবং আছমার নিকট বিক্রি করেছে বলেও স্বিকার করে।

এ বিষয় সোহরাব হোসেন পালোয়ানের কাছে জানতে চাইলে তিনি বলেন, চোরের বিচার সঠিকভাবে হয়নি। কয়েকজন মিলে চোরের পিতা ছিদ্দিক ফকিরের সাথে পূর্বে সমোঝতা করে রাতে চর, থাপ্পর, কিল, ঘুষির মাধ্যমে বিষয়টির সমাধান করে। পরে আছমার নিকট হতে এনে মোয়াজ্জেম পালোয়রকে মটর দিয়ে দেয়।

স্থাণীয় চেয়ারম্যান আঃ জলিল মিয়ার মুঠোফোনে কল করলে তিনি বলেন, আমার জানা নেই, কেউ আমাকে জানায়নি।
কাজীরহাট থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ সাজ্জাদ হোসেন বলেন, আমার এ বিষয়ে কিছু জানা নেই।