বরিশালে নানা আয়োজনে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রূপালী ডেস্ক॥
বরিশালে রাতে আতসবাজী দলীয় পতাকা উত্তোলনসহ স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূরালে পূস্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে উৎসবমূখর পরিবেশে ও যথাযোগ্য মর্যদায় আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে বরিশাল সিটি মেয়র, বরিশাল জেলা এবং মহানগর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন।

বুধবার (২৩ জুন) সকাল নয়টায় নগরীর শহীদ সোহেল চত্বর জেলা ও মহানগর আওয়ামী লীগ দলীয় কার্যলয়ে বঙ্গবন্ধুর মূরালে প্রথমে পূস্পমাল্য অর্পন করেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

এর পরই বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাড, একে এম জাহাঙ্গীর হোসাইনসহ দলীয় নেতৃবৃন্দ শ্রদ্ধা জানান।

প্রর্যায়েক্রমে জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক (সাবেক) সংসদ এ্যাড, তালুকদার মোঃ ইউনুস সহ জেলার নেতৃবৃন্দদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়া জেলা পরিষদ চেয়ারম্যান মইদুল ইসলাম তার সদস্যদের নিয়ে শ্রদ্ধা জানান। পরবর্তীতে নগরীর ত্রিশটি ওয়ার্ড আওয়ামী লীগ, মহিলা লীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নিজ নিজ দলীয় ভাবে তারা শ্রদ্ধা জানান।

বিকালে দলীয় কার্যলয়ে জেলা ও মহানগর আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

এর পূর্বে সকালে দলীয় কার্যলয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়া প্রতিষ্ঠা বার্ষিকীর প্রথম প্রহরে দলীয় কাযলয়ে রাত ১২,১ মিনিটে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্ধোধন করেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ও জেলা আওয়ামী লীগ সম্পাদক এ্যাড, তালুকদার মোঃ ইউনুস সহ দলীয় নেতৃবৃন্দ।