নলছিটিতে ৩৫০ পিচ ইয়াবাসহ মাদকব্যবসায়ী আটক

মো. মিজানুর রহমান, নলছিটি।।
ঝালকাঠির নলছিটিতে পুলিশী অভিযানে ৩৫০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুন) সকাল সাড়ে নয়টার দিকে নলছিটি থানার এসআই নাজমুল হাসানের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

অভিযানে বরিশাল থেকে আসার পথে পৌরসভার মল্লিকপুর নামক স্থান থেকে কুলকাঠি ইউনিয়নের মাদক ব্যবসায়ী মোঃ রাজিব মল্লিক (৩০) পকেট থেকে ৩৫০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আতাউর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

এস আই নাজমুল হাসান বলেন, ইয়াবা সহ আটক রাজিব মল্লিকের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।