শূন্যতায় অপূর্ণতা

শূন্যতায় অপূর্ণতা
-শ্রী বিপ্লব জলদাস

হারালেই ধন বুঝবে তখন
কিইবা গুণ তার,
না হারালে বুঝবে কি আর
শিখবে না আচার।

জগৎ জুড়ে হরেক রকম
মানুষ দেখা যায়,
কেউবা পাই পূণ্যের ফল
কারো মিলে ছাই।

বেদনা ঝড়ায় অশ্রু কণা
বুকে হাহাকার,
শূন্যতায় অপূর্ণতা
জীবন নির্বিকার।