মুলাদীতে ২৪ ঘণ্টায় ১১ জন করোনা পজেটিভ

নিজস্ব প্রতিবেদক।।
বরিশালের মুলাদী উপজেলায় ২৪ ঘণ্টায় আরও ১১ জন করোনা পজেটিভ হয়েছেন। মঙ্গলবার (২৯ জুন) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে এ তথ্য জানা গেছে।

মুলাদী উপজেলা সেনেটারি ইন্সপেক্টর জাহান আরা বেগম রূপালী বার্তাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার মোট ২৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১১ জনের পজেটিভ আসে। এর আগেরদিন (সোমবার) ১৭ জনের নমুনা পরীক্ষা করা হয়, যার মধ্যে ৬ জনের পজেটিভ পাওয়া যায়।

তিনি জানান, হঠাৎ করেই মুলাদীতে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। জুন মাসের মোট ২৮ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি মিলেছে।