বাকেরগঞ্জে র‌্যাবের অভিযান, দুই মাদকব্যবসায়ী আটক

রূপালী বার্তা।।
বরিশাল জেলার বাকেরগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার (০১ জুলাই) এ অভিযান চালায় র‌্যাব-৮।

র‌্যাব জানায়, বাকেরগঞ্জ থানাধীন রামনগর সাকিনস্থ ডাবুয়া ব্রিজের উপর মাদক জাতীয় দ্রব্য ক্রয়-বিক্রয় হচ্ছে এমন খবর পেয়ে সোয়া ১ টার দিকে অভিযান চালায় র‌্যাব। এ সময় দুইজনকে আটক করে। তাদের নাম (১) মোঃ মামুন হাওলাদার(৩৫), পিতাঃ মৃত আঃ মজিদ হাওলাদার, সাং- বৈশাখিয়া, থানাঃ নলছিটি, জেলাঃ ঝালকাঠি (২) মোঃ মিলন হাওলাদার(৩৪), পিতাঃ মোঃ আবু তালেব হাওলাদার, সাং- চাঁমটা, থানাঃ বাকেরগঞ্জ, জেলাঃ বরিশাল। তাদের কাছ থেকে ১৭০ (একশত সত্তর) পিস ইয়াব ট্যাবলেট এবং মাদক বিক্রয়ের নগদ ৪,৬২০(চার হাজার ছয়শত বিশ) টাকা উদ্ধার করে।

এ ঘটনায় র‌্যাব-৮, বরিশাল সিপিএসসির ডিএডি মোঃ আবুল কালাম আজাদ বাদী হয়ে বরিশাল জেলার বাকেরগ্ঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।