রাতের আঁধারে প্রেমিকার ঘরে কিশোর, অতঃপর…

অনলাইন ডেস্ক।।
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় রাতের আঁধারে এক কিশোর প্রেমিকার বাড়ির ছাদ থেকে লাফিয়ে পালানোর সময় গ্রামবাসীর হাতে আটক হয়েছে।

শনিবার (০৩ জুলাই) রাত পৌনে ১১টার দিকে ওই কিশোর পার্শ্ববর্তী গ্রামে তার এসএসসি পরীক্ষার্থী প্রেমিকার বাড়িতে গেলে এ ঘটনা ঘটে।

পালানোর চেষ্টাকারী ওই কিশোর উপজেলার সদর ইউনিয়নের বাসিন্দা।

গ্রামবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, রাত সাড়ে ১০টার দিকে প্রেমিকার সঙ্গে দেখা করার জন্য ওই কিশোর প্রেমিকার বাড়িতে আসে। এ সময় প্রেমিকার বাবা-মা বাসায় ছিল না। পরে এলাকাবাসী বিষয়টি বুঝতে পেরে তাদের আপত্তিকর অবস্থায় দেখে ফেলে। এ অবস্থায় ওই কিশোর বাসার ভেতরের সিঁড়ি বেয়ে ছাদে উঠে চিলেকোঠার লুকিয়ে পড়ে। এলাকাবাসী সেখানেও হানা দিলে সে ছাদ থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করে। অবশেষে এলাকাবাসী তাকে আটক করে।

তারা আরও জানান, ওই কিশোর দীর্ঘদিন ধরে রাতে ওই বাড়িতে যাতায়াত করত। বিষয়টি নিয়ে তাকে বিভিন্ন সময় সতর্কও করা হয়েছিল। আটকের পর গ্রামবাসী ওই প্রেমিকার ঘর থেকে যৌন উত্তেজক সিরাপ ও জন্মবিরতিকরণ উপকরণ উদ্ধার করে। রাতেই মেয়ের পরিবার ও ছেলের নিকট আত্মীয়দের নিয়ে বৈঠকে বসেন তারা; কিন্তু ছেলে ও মেয়ে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো সিদ্ধান্তে আসতে পারেনি।

তবে কিশোরী প্রতিবেদককে জানিয়েছে, দীর্ঘ আড়াই বছর ধরে তাদের প্রেম চলছে। শনিবার রাতে তার ফোন ঠিক করার জন্য ডেকে ছিল।

তবে এ বিষয়ে ওই কিশোরকে প্রশ্ন করা হলে সে কোনো উত্তর দেয়নি। তবে কিশোরী প্রেমিকাও কিশোরকে বিয়ে করতে চায়। কিন্তু সাংবিধানিকভাবে তাদের বিয়ের বয়স না হওয়ায় বিপাকে পড়েছেন সবাই।

ঘটনার সত্যতা স্বীকার করে সংশ্লিষ্ট ইউপি সদস্য নুর ইসলাম জানান, বিষয়টি নিয়ে গ্রামপ্রধানরা বসেছে। ছেলের বাবাকে বিষয়টি জানানো হয়েছে; কিন্তু তিনি আসেননি। সামাজিকভাবে কোনো সিদ্ধান্তে না আসতে পারলে থানা পুলিশের সহায়তা নেওয়া হবে।

ভাঙ্গুড়া থানার ডিউটি অফিসার উপপরিদর্শক এনামুল হক বলেন, ঘটনার বিষয়ে ভাঙ্গুড়া থানা পুলিশ অবগত নয়। রাতে ডিউটিতে থাকা অফিসারের মাধ্যমে খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।