গৌরনদী ও উজিরপুর র‌্যাবের অভিযান: ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রূপালী বার্তা।।
বরিশাল জেলার গৌরনদী ও উজিরপুরে অভিযান চালিয়ে ৩ শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। রোববার (০৩ জুলাই) অভিযান চালানো হয়।

র‌্যাব জানায়, গৌরনদী থানাধীন তারাকুপী র‌্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ০১ (এক) জন ব্যক্তিকে আটক করে। তার নাম (১) মোঃ শাহ আলম চাপরাশী (৩৮), পিতাঃ মৃত মোহাম্মদ আলী চাপরাশী, সাং: তারাকপি, থানাঃ গৌরনদী, জেলাঃ বরিশাল। আসামীর নিকট থেকে ৭৫৩ (সাত শত তিপ্পান্ন) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরে উজিরপুর থানাধীন মুন্সি তাল্লু থেকে ০২ (দুই) জনকে আটক করে। আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তাদের নাম (১) মোঃ রুবেল শেখ(২২), পিতাঃ মোঃ মুজিবর শেখ, সাং- মশাং, (২) প্রফুল্ল রায়(২৫), পিতাঃ গনেশ রায়, সাং: জামবাড়ি, উভয় থানাঃ উজিরপুর, জেলাঃ বরিশাল। আসামীদের নিকট থেকে ৪৫৪ (চার শত চুয়ান্ন) পিস ইয়াবা এবং মাদক বিক্রয়ে নগদ ৩,৪২০ (তিন হাজার চার শত বিশ) টাকা উদ্ধার করে।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে র‌্যাব-৮, বরিশাল সিপিএসসির ডিএডি মোঃ সাইফুল ইসলাম ও ডিএডি মোঃ আল মামুন শিকদার বাদী হয়ে বরিশাল জেলার গৌরনদী থানা এবং বরিশাল জেলার উজিরপুর থানায় পৃথক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুইটি মামলা দায়ের করেন।