তোমার বর্ণনা

তোমার বর্ণনা
-বিচিত্র কুমার

তুমি ছিলে কবিতার ছন্দের মতো মিষ্টি
কী মায়াবী তোমার দু’চোখের দৃষ্টি,
ঠিক যেন জোছনা রাতের পূর্ণিমার চাঁদ
কিম্বা উতলা নদীর ভাঙা এক বাঁধ।

কালোমেঘের মতো চুলগুলো উড়চ্ছিল
দুকানে কদম ফুলের ঝুমকা দুলচ্ছিল,
ঠিক যেন তুমি এক লজ্জাবতী
কিম্বা রঙের রানী প্রজাপতি।

তুমি রাখালিয়া বাঁশির মিলের সুর
বারবার মনে হয় নয় বহুদূর,
দেখেছি হৃদয়ে ভয়াবহ দাবানল
কিম্বা বটের ছায়ার মতো শীতল।

তুমি জলতরঙ্গীর মতো আবেগী
নীরবে বয়ে চলা অভিমানিনী নদী,
দেখেছি তোমায় প্রথম বর্ষার মৌসুমে নারী
পড়েছিলে যেন হলুদ বর্ণের শাড়ি।