ব্যায়াম করেও ওজন না কমার ভুলগুলো জেনে নিন

লাইফস্টাইল ডেস্ক।।
প্রতিদিন নিয়ম করে ঘণ্টার পর ঘণ্টা শরীরচর্চা করেও ওজন না কমলে অনেকে হতাশ হয়ে পড়েন। এতে ব্যায়াম করার আগ্রহটা ধীরে ধীরে কমে যায়। না জেনে, না বুঝে নানা রকম ব্যায়াম করে যান অনেকে। অন্যান্য আনুসাঙ্গিক বিষয়গুলোর দিকে খেয়ালই রাখেন না। মূলত এসব কারণে ওয়ার্কআউট কোনো ফল দেয় না। তাই শরীরচর্চাতে ত্রুটি থাকেল ওজন তো কমবেই না বরং ক্লান্তি ভর করবে।

যে যে কারণে ব্যায়াম করেও ওজন কমে না-
** শরীরচর্চায় ধারাবাহিকতার অভাব।

** পর্যাপ্ত প্রোটিন খাওয়া দরকার।

** কার্ডিয়ো ও ওয়েট লিফটিং খুব উপকারী।

** শরীরচর্চার আগে ঠিকঠাক ঘুম অত্যন্ত জরুরি।

** শরীরচর্চার আগে কম খাবেন না।

** না জেনে-বুঝে ব্যায়াম না করে বিশেষজ্ঞের পরামশ নিন।

ব্যায়াম করেও ওজন না কমার ভুলগুলো জেনে নিন-
প্রোটিন খেয়ে নেওয়া: শরীরচর্চার পর পেশির শক্তি ও শারীরিক শক্তি ফেরানোর জন্য প্রোটিন খাওয়া দরকার। তাই বলে অতিরিক্ত পরিমাণে প্রোটিন খাবেন না। এতে হিতে বীপরিত হবে। যতোই ব্যায়াম করেন না কেন, ওজন কমানোয় সমস্যা দেখা দেবে। অতিরিক্ত প্রোটিন দেহে চর্বি হিসেবে জমে যায়, যার ফলে ওজন বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়।

ধারাবাহিকতার অভাব: শরীরচর্চার ফলে যদি সে ভাবে শারীরিক শ্রম না হয়, তাহলে ওজন না কমানোর সমস্যায় পড়তে পারেন। ব্যায়ামে শরীরকে ততটাই পরিশ্রম করাতে হবে, যাতে পর্যাপ্ত ক্যালোরি ঝরে। আর সবচেয়ে বেশি প্রয়োজন ব্যায়ামে একনিষ্ঠতা। প্রতিদিন যে শরীরচর্চাটাই করেন না কেন, সেটা ৩০-৪০ মিনিট টানা করা উচিত। কোনো দিন কম, আবার কোনো দিন বেশি করলে ফল পাওয়া যায়না।

কার্ডিয়ো করা: কার্ডিয়োতে অনেক বেশি ক্যালোরি ঝরে, এটা ঠিকই। কিন্তু যদি বেশি ওজন কমাতে চান, তাহলে কেবল কার্ডিয়োর উপর ভরসা করলে হবে না। তাই সব ধরনের শরীরচর্চা মিলিয়ে মিশিয়ে করার চেষ্টা করতে হবে। ওজন কমাতে ওয়েট লিফটিংও খুব উপকারী।

না জেনে-বুঝে ব্যায়াম: ঠিক কোন ধরনের ব্যায়ামগুলো আপনার প্রয়োজন এবং কোনটার পর কোনটা করা উচিত, সেটা না জেনে ব্যায়াম করে গেলে সঠিক উপকার পাবেন না। এই কারণেই একজন বিশেষজ্ঞের পরামর্শ খুব প্রয়োজনীয়।

পর্যাপ্ত ঘুম: সারাদিনেরর ব্যস্ততায় হয়তো ভোরবেলা ছাড়া ব্যায়াম করার সময় পান না। কিন্তু মনে রাখতে হবে, শরীরের জন্য ঘুম অত্যন্ত জরুরি। ভোরবেলা উঠে ব্যায়াম করতে চাইলে সেই অনুযায়ী রাতে জলদি শুয়ে পড়তে হবে। না হলে ব্যায়াম করেও ওজন কমবে না।

ওজন দেখা: নিয়মিত শরীরচর্চা করার পরেও যদি ওজন দেখার মেশিনে ওজন না কমে, তাহলে হাল ছেড়ে দিবেন না। আমাদের শরীরে এক দিনে এক থেকে দুই কিলো ওজন এদিক-ওদিক হয়। এটা নির্ভর করে কতোটা খাবার এবং তরল পদার্থ খেলাম। তাই সব সময় ওজন দেখার মেশিনে না দেখে, খেয়াল রাখুন যে জামাটা আপনি পরতেন, সেটা ঢিলে হলো কিনা। কিংবা আপনার নিজের শরীরটা আগের চেয়ে তুলনামূলক হালকা লাগছে কিনা।

শরীরচর্চার আগে কম খাবেন না: খালি পেটে বা কম খেয়ে শরীরচর্চা করা আর একটি ভুল কাজ। ঠিক মতো খাবার খেয়ে শরীরচর্চা করুন, তাতে শক্তিও পাবেন। গবেষণা বলছে, শরীরচর্চা করার ঘণ্টাখানেক আগে কার্বোহাইড্রেট জাতীয় খাবার খেলে উপকার পাওয়া যায়। এতেও মেদ ঝরে দ্রুত।