তেঁতুলের পানি বা লেবুর রস কি উচ্চ রক্তচাপ ও রক্তের চর্বি কমায়?

রূপালী স্বাস্থ্য।।
অনেকেই উচ্চরক্তচাপ হলে তেঁতুলের পানি বা লেবুর রস খান। এটি একটি প্রমাণহীন ধারণামাত্র। তেঁতুলের পানি বা লেবুর রস পান করলে উচ্চরক্তচাপ কমে আসে বা নিয়ন্ত্রণে আসে তা ভিত্তিহীন ধারণা। আবার লেবুর রস খেলে রক্তের চর্বি কেটে যায়, এটাও বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। বরং তেঁতুলের পানি বা লেবুর রস একটু বেশি পান করলেই গলাজ্বলা, বুকজ্বলা ও টক ঢেঁকুর ওঠে। তখন রোগী আরও ঘাবড়ে গিয়ে ধারণা করতে পারেন যে এটা হার্টের ব্যথা কি না? তাই যাদের উচ্চরক্তচাপ আছে তাদের এসবে কান না দিয়ে চিকিৎসকের পরামর্শ মেনে চলা উচিত।

ডা: কে.এম. জাহিদুল ইসলাম
এমবিবিএস(ঢাকা), বিসিএস (স্বাস্থ্য)
এমএস (অর্থোপেডিক সার্জারী) অর্থোপেডিক বিশেষজ্ঞ ও সার্জন
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতাল) ঢাকা।