অসহায় সময়

অসহায় সময়
-হেলেন রহমান আঁখি

বহুদিন পর পথচলতে
দেখা হয়ে গেল আজ দুজনার।
হাসলে আমায় দেখে তুমি
শুকনা হাসি অবশ্য আমিও

যে হেসেছি তোমায় দেখে
তাতেও ছিল না ততটা প্রাণ।
কি করে হাসি হারানো
তোমায় দেখে এতদিন পর?
হয়ত তোমার ক্ষেত্রেও ঘটেছে তেমন।

দু’ জনার একজনও কাউকে
পারিনি জিজ্ঞেস করতে
কেমন আছো? কিভাবে কাটছে সময়?

শুধু মুখোমুখি দাঁড়িয়ে দু’ জন
কাটালাম কিছুটা অসহায় সময়!

হয়ত এমনিকরেই আবার হবে
আবার পথচলায় আকস্মিক দেখা,
সেদিন ও জানতে চাওয়া
হয়ত হবে না- কেমন থাকা হয়!

কি কথা ছিলো আর কি হলো!
নিয়তির কারণে দু’ জন বিচ্ছিন্ন.. দু’ মেরুর বাসিন্দা,
বেঁচে থাকার খাতিরে বেঁচে থাকা
কি আর করা! কিছুই নাই বলার!

দূর থেকে শুভকামনা মেগে যাওয়া
প্রত্যাশায় অনুভবে মিষ্টিমুখ
পলে পলে স্মরে
বিরহী কাল যাপন করা।
হয়ত এমনই ছিলো ভাগ্যলেখা।