পাওনা টাকা চাইতে গিয়ে হামলার শিকার

চরফ্যাশন প্রতিনিধি।।
পাওনা টাকা চাওয়ায় চরফ্যাশন উপজেলার ঢালচর ইউনিয়নের রহিম মাঝির হামলায় মৃত্যুও শয্যায় কর্মকার রবিন্দ্র সরকার (৪৫)। বৃহম্পতিবার (০৮ জুলাই) বেলা ১২টায় পৌর ৫নংওয়ার্ডের শরীফপাড়ায় কর্মকারপট্টিতে এঘটনা ঘটে বলে ভূক্তভোগী পরিবারের অভিযোগ। এ ঘটনায় আহত ওই কর্মকারকে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে বরিশাল সদর হাসপাতালে রেফার্ড করেন বলে আহতের ছেলে হৃদয় জানান।

হৃদয় অভিযোগ করে বলেন, আমার পিতার সাথে মেঘনার জলদস্যু ও ত্রাস হিসেবে পরিচিত ঢালচরের রহিম মাঝির সঙ্গে ট্রলারের এ্যাংকর/ গ্রাফির ব্যবসা ছিলো। লেনদেনের সর্বশেষ ২২হাজার টাকা দীর্ঘ ৪বছর ধরে দিচ্ছে না। আজ তাকে বাজারে দেখে ডেকে দোকানে ডেকে আনলে লেনদেনের বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে রহিম মাঝি ও তাঁর জামাতা মাকসুদ এবং ছেলে রাকিবসহ অন্তত ১০জন একত্রিত হয়ে আমাদের উপর অতর্কিত হামলা চালায়। এসময় রহিম মাঝি ও তার ছেলে এবং জামাতা দোকান থেকে দা’চেনি ও লোহার রোড নিয়ে হামলা আমার পিতা রবিন্দ্র সরকারকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত ও জখম করে। এসময় হামলাকারিরা আমাদের দোকান থেকে ব্যবসার জন্য গচ্ছিত প্রায় দুই লাখ টাকা লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় রহিম মাঝি বলেন, কর্মকার রবিন্দ্রে সঙ্গে আমাদের অনেক বছরের ব্যবসায়ীক লেনদেন রয়েছে। তাঁর কাছে এ্যাংকর কিনতে গেলে সে দাম বেশি চায় এবং পুরনো বকেয়া ৭হাজার টাকা পরিশোধে চাপ দেয়। এ নিয়ে বিতর্কের এক পর্যায়ে কর্মকারের ছেলেরা আমাদের উপর হামলা করলে ধস্তাধস্তির মধ্যে রবিন্দ্র আহত হয়েছে। তবে লুটপাটের অভিযোগ সম্পূর্ণ অসত্য। এ ঘটনায় ভূক্তভোগী পরিবার চরফ্যাশন থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান আহতের স্বজনরা।