থমকে গেছি

থমকে গেছি
-সালমা ইসলাম

কলমটা আর কথা বলে না
ডায়েরিরও আর প্রয়োজন পড়ে না
পড়ে থাকে একই জায়গায়…
তাহলে কি আমার সব কথা ফুরিয়ে গেছে?

তা হয়তো বা নয়,,
আবেগী মনের কথাগুলো শুধু থমকে গেছে
সে আর লিখে না বলেই হয়তো!

সে লিখতে বড় ভালোবাসতো
তার এক একটি লেখায় ফিরে
পেতাম আমার এক একটি চরিত্র
সাহস আর ভালোবাসা যোগাতো বুকের অভ্যন্তরে।

কিন্তু সে বুঝেনি আমার, এই নিরব ভালোবাসা
আজও দাড়িয়ে থাকি চেনা সে পথে
যেখানে রোজ হতো দেখা
চোখে চোখ কথায় যেতো হারিয়ে…

তাকিয়ে থাকতাম তার পানে অপলক দৃষ্টিতে
সে বুজতেই চায়নি, তার উষ্ণ ছোয়া
আমাকে কতোটা বিমোহিত করেছে

সে বুজেও বুঝেনি…
তার অপলক চাহনি, ঝাকড়া চুল,
কবি কবি চেহারা আমার
সব নড়বড়ে করে দিয়েছে

অবশেষে সে হারিয়ে গেলো
অজানা কোন এক ঠিকানায়
আর আমি ডানা ভেঙে যাওয়া
পাখির মতো ছটফট করতে লাগলাম…
দুমড়ে মুচড়ে গেলো বুকের পাজর গুলো

শেষ বেলায় তাকে দীর্ঘশ্বাস ছেড়ে বললাম
একটা কথা রাখো আমার, ওহে অচে না অতিথি..
আমার সমাধিতে এসে তুমি
কাঁদবেও না, হাসবেও না, শুধু বলিও খুব খুব
ভালোবাসি তোমাকে,,,

অবশেষে নিস্তব্ধতায় আজ
ডায়েরি কলম পড়ে আছে নীরবে
থমকে গেছে আমার আবেগী মন…

রচনা: ০৬.০৭.২০২১