কবিকথা

কবিকথা
-হেলেন রহমান

আমি বোধকরি কবি!
আমায় করতে যেও না বিচার
কেননা আমায় বিচার করতে গেলে
মিলবে কখনও অফুরন্ত
পূর্ণতার স্পর্শ আবার
খুঁজে পাবে অনাবিল শূণ্যতা!

একজন মানুষ
যার অফুরান পূর্ণতা আবার
পাশাপাশি অনাবিল শূণ্যতায়
বিচরণ করা!
কেমন না বিষয়টা!

সাধারণ যেকোন মানুষকেই
আমরা বিচার করতে যেয়ে
পাওয়া যায় না কুল,
সেখানে একজন কবিকে
ভাবনার আবেশে মেলাতে চাওয়া
বোধ করছি সীমাহীন ভুল!

হ্যাঁ, আমার জীবনেও
প্রতিদিনকার আয়োজনে আছে
দুঃখ- সুখ, পাওয়া – না পাওয়া
হতাশা- বন্ঞ্চনা আর অবহেলার
অনেক অনেক গল্প

তবুও আমি সদা সুখী একজন
শত বঞ্চনার ভীড়ে
কেননা আমি জানি, পারি বুঝতে
আমায় খুব ভালো করে।

সংকীর্ণতা, লাভ, ক্ষতি, স্বার্থ
এসবকিছু আমায় করে না স্পর্শ,
সারাক্ষণ, সারাবেলা আমি থাকি
আমায় নিয়ে ব্যস্ত।

জাগতিক সবকিছু করি অবলোকন,
লিখি কবিতা
হিসেব সে পর্যন্ত।