জীবন তরু

জীবন তরু
মোহাম্মদ এমরান

দিনের শেষে সবাই একা
পথের শেষে শূন্যতা!
আমি বাঁচি তোমার জন্য
তোমার মাঝেই পূর্ণতা!

হৃদয় দোলে হিয়ার দোলে
চোখের ভাষা অশ্রুহারা!
তোমায় দিয়ে সকল খুশি
জীবন হেথায় সর্বহারা!

পায়ের ছোঁয়া পদে পদে
পায়না কোথাও দৃঢ়তা!
জীবন চলে জীবন ভেবে
ভালো থাকাটাই অজ্ঞতা!

রাতের আকাশে চন্দ্র হাসে
ভোরের আকাশে সূর্য!
তোমায় পাওয়ার সকাসে আজি
নাহি হবো অধৈর্য!

আমার পথের শেষে তোমার
পথের জানি শুরু!
মরু করে জীবন আমার
তোমার জীবন হোকনা তরু!

রচনা: ০৯.০৭.২০২১