অবক্ষেপ

অবক্ষেপ
-এ কে সরকার শাওন

সবার মনের মুক্তা-মানিক
পেয়ে ধন্য, পূর্ণ ছিলাম!
পাগল মনটি তাঁকে দিয়ে
আবার চির শূণ্য হলাম!

বশে বশে নিলাম শুষে
তাঁর বিষ-নদীটা হেসে!
সে-ই হানলো মিশ্রির ছুরি
নীলকন্ঠে অবশেষ!

এক অখন্ড আকাশের বুকে
যত কোটি শূণ্য ধরে;
সবই তাঁর প্রীতি-উপহার;
খাঁ খাঁ করে অন্তরে!

জীবনানন্দ তো ভালবাসেনি
লিখেছেন অলীক কবিতা,
কত স্তুতিগান কত তোশামুদি
ধন্য হয়েছে বনলতা!

সজনী সেনকে ভালবেসে,
লিখেছি শত কবিতা গান!
তবু সে বিষন্ন, ছন্দ ছিন্ন ;
শ্যামলা মুখায়ব ম্রিয়মাণ!

পূর্ণ আকাশ শূন্য উদাস
কার পাপে অভিশাপে!
শত্রুর কাজ বন্ধু করেছে
শাপ দিচ্ছি না অনুতাপে!

কবিতাঃ অবক্ষেপ
কাব্যগ্রন্থঃ আলো-ছায়া
এ কে সরকার শাওন
শাওনাজ, উত্তরখান, ঢাকা।