মুলাদীতে নারীসহ আরও ২১ জন করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক।।
বরিশালের মুলাদী উপজেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে নারীসহ আরো ২১ জনের করোনা সনাক্ত হয়েছে। বুধবার (১৪ জুলাই) মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর একটি সূত্র রূপালী বার্তাকে এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, বুধবার মোট ৪০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২১ জনের করোনা পজেটিভ রেজাল্ট আসে। তাদের মধ্যে নারী ০৯ ও পুরুষ ১২ জন। শারীরিক অবস্থা গুরুতর না হওয়া তারা সবাই বাড়িতে বসে চিকিৎসা নিচ্ছেন।

প্রসঙ্গত, মুলাদী উপজেলায় চলতি বছরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে।