গৌরনদীতে করোনায় যুবলীগ নেতার মৃত্যু, আক্রান্ত আরও ১৭

গৌরনদী প্রতিনিধি, বরিশাল॥
বরিশালের গৌরনদী উপজেলা যুবলীগ নেতা সবুজ শরীফ (৪০) মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৩ জুলাই) দিবাগত রাতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহির…রাজিউন)।

তিনি স্ত্রী, ২ পুত্র ও ১ কন্যা রেখে গেছেন। বুধবার বেলা এগারটায় জানাজা শেষে পৌরসভার শাওড়া মহল্লায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবীদ নিজামূল ইসলাম জানান, গত ২৪ ঘন্টায় উপজেলার সবুজ শরীফ নামের এক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেছেন। এছাড়াও নতুন ১৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।