কাজীরহাট টিনের চাল কেটে দোকানের চুরি

কাজীরহাট প্রতিনিধি।।
বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাট থানাধীন জয়নগর ইউনিয়নের মকবুল খাঁন বাজারে হাওলাদার ষ্টোরে চুরি হয়েছে। হাওলাদার ষ্টোরের প্রোপ্রাইটর রাসেল হাওলাদার বুধবার (১৪ জুলাই) কাজীরহাট থানায় এ অভিযোগ করেন।

ঘটনা স্থলে কাজীরহাট থানা পুলিশের এসআই টিপু লাল গিয়েছেন। রাসেল হাওলাদার বলেন, মঙ্গলবার রাতে যে কোন সময় আমার দোকানের চালের উপর উঠে টিন কেটে চোর ভিতরে প্রবেশ করে নগদ ৭০ হাজার টাকা, মোবাইল ফোনের রির্চাজ কার্ড আনুমানিক ৩০ হাজার টাকা ও নতুন বিক্রিত মোবাইল সেট যাহার মূল্য প্রায় ১লক্ষ ২০ হাজার টাকাসহ মোট ২লক্ষ ২০ হাজার টাকার মালামাল নিয়ে গেছে।

উল্লেখ্য, এই দোকানে ইতিপূর্বে আরও একবার চুরির ঘটনায় প্রায় ৭ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে বলে রাসেল হাওলাদার জানিয়েছেন।

এলাকাবাসী জানায়, কয়েকদিন যাবৎ এলাকায় চুরি বেড়ে গেলেও থানা পুলিশ কাউকে আটক করতে পারেনি।