উজিরপুর র‌্যাবের অভিযান গাজাসহ আটক ১

রূপালী বার্তা।।
বরিশালের উজিরপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে ০১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার (১৫ জুলাই) এ অভিযান চালানো হয়।

র‌্যাব জানায়, বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে উজিরপুর থানাধীন জল্লা ইউনিয়নের জল্লা সাকিনস্থ ধৃত আসামী সাগর বিশ্বাস এর বসত বাড়ি থেকে একজনকে আটক করে। তার নাম (১) সাগর বিশ্বাস(২১), পিতা- বীরেন্দ্র নাথ বিশ্বাস, সাং- জল্লা, থানা-উজিরপুর, জেলা-বরিশাল বলে জানায়। তার নিকট থেকে ০১(এক) কেজি ২৫০(দুইশত পঞ্চাশ) গ্রাম ওজন এবং ৮.৫ ফুট উচ্চতার ০১(এক) টি পাতা বিশিষ্ট কাঁচা গাঁজার গাছ উদ্ধার করে।

এ ঘটনায় র‌্যাব-৮, বরিশাল সিপিএসসির ডিএডি মোঃ নূর ইসলাম বাদী হয়ে বরিশাল জেলার উজিরপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।