গৌরনদীতে স্বাস্থ্য বিধির বালাই নেই

গৌরনদী প্রতিনিধি, বরিশাল॥
কঠোর লগডাউন শিথিল করার দ্বিতীয় দিনে শুক্রবার (১৬ জুলাই) বরিশালের গৌরনদীতে মহাসড়কসহ বিভিন্ন সড়কে যানবাহন ও মানুষের চাপ বৃদ্ধি পেয়েছে।

এ ছাড়া বিভিন্ন হাট-বাজারে ক্রেতা ও বিক্রেতা প্রচুর সমাগম হয়েছে। তবে এ সব লোকদের মাঝে স্বাস্থ্য বিধির কোন বালাই ছিল না।