মুলাদীতে করোনা পরিস্থিতির অবনতি, একদিনেই সনাক্ত ৫২

নিজস্ব প্রতিবেদক।।
বরিশালের মুলাদী উপজেলায় করোনা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় নারী ও শিশুসহ নতুন করে ৫২ জনের করোনা সনাক্ত হয়েছে। শনিবার (১৭ জুলাই) মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর একটি সূত্র রূপালী বার্তাকে এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, শনিবার মোট ৬৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৫২ জনের-ই করোনা পজেটিভ রেজাল্ট আসে। তাদের মধ্যে নারী ২৬ ও পুরুষ ২৩ জন। এছাড়াও আক্রান্তদের মধ্যে এক মেয়ে শিশু ও দুই ছেলে শিশু রয়েছে। শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় আক্রান্তদের একজন মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন। এছাড়া বাকিদের শারীরিক অবস্থা স্বাভাবিক থাকায় তারা সবাই বাড়িতে বসে চিকিৎসা নিচ্ছেন।

প্রসঙ্গত, মুলাদী উপজেলায় চলতি বছরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে।