মুলাদীতে দুস্থ-অসহায়দের কাছে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিলেন মেয়র রুবেল

মুলাদী প্রতিনিধি।।
কোভিট ১৯ পরিপ্রেক্ষিতে কর্মহীন দুস্থ-অসহায়-নরসুন্দর, ধোপা, মুচি ও শ্রমিকদের মাঝে প্রধান মন্ত্রীর উপহার চাল, ডাল, লবন, তৈল, আলুসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরন করেন মুলাদী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি শফিক উজ্জামান রুবেল।

শনিবার (১৭ জুলাই) বেলা ১২টায় মুলাদী পৌরসভা চত্বরে স্বাস্থ্য বিধি মেনে প্রধানমন্ত্রীর এ উপহার বিতরনের সময় মেয়র শফিক উজ্জামান রুবেল জানান, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় থাকলে এদেশের সাধারন মানুষ কখনো না খেয়ে থাকবে না।

এসময় উপস্থিত ছিলেন- মুলাদী পৌরসভার সচিব শফিউল আলম, ট্যাগ অফিসার সহকারী কৃষি সুপারভাইজার (পৌর) কামরুল আহসান, পৌরসভা ইঞ্জিনিয়ার সুপ্ত জিৎ সমদ্দার, পুলিশ প্রশাসনের কর্মকর্তা সহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।