পিরোজপুরে মাদকব্যবসায়ী আটক

রূপালী বার্তা।।
পিরোজপুরো অভিযান চালিয়ে এক মাদকব্যবসায়ীকে আটক করেছে র‌্যা-৮। শনিবার (১৭ জুলাই) রাত পৌনে ৯ টার দিকে এ অভিযান চালানো হয়।

র‌্যাব জানায়, পিরোজপুর জেলার সদর থানাধীন ওধনকাঠী গ্রাম থেকে একজনকে আটক করে। তার নাম- মোঃ মাসুম খান(২৭), পিতাঃ মৃত মতিউর রহমান খান, সাং ওধনকাঠী, থানাঃ পিরোজপুর সদর, জেলাঃ পিরোজপুর। তার নিকট থেকে ১০০ (একশত) গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে র‌্যাব-৮, বরিশাল সিপিএসসির ডিএডি মোঃ আল মামুন শিকদার বাদী হয়ে পিরোজপুর জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।