বৃষ্টির ছোঁয়া

বৃষ্টির ছোঁয়া
-মাহফুজা রিনা

আজ বৃষ্টি যেন অবাধ্য এই মনটা আমার ছুঁয়ে দিল,
স্মৃতির পাতার এলোমেলো স্বপ্নগুলো ইচ্ছে ডানায়
ভর করে এসে আমায় ছুঁলো।

জানালার বাইরে ঝরে রিমঝিম তুমুল বৃষ্টি,
ঠিক যেন না বলা কথার অপরূপ সৃষ্টি।

বৃষ্টির সুবাস নিয়ে বাতাস হৃদয় ছুঁয়ে যায় আজি,
পুলকিত হৃদয় তাই শিহরণে দুলে উঠেছে বাজি।

বৃষ্টির ছাঁটে উড়ছে চুল, ভিজছে শাড়ীর ভাঁজ,
হাওয়ার সাথে মেঘের সাথে কাব্য হবে আজ।

বৃষ্টি এসে বলবে কথা চুপিচুপি কানেকানে,
বর্ষার ছোঁয়ায় হৃদয় তোমার কাঁপবে শিহরণে।

বৃষ্টির সঙ্গে প্রকৃতি আজ সেজেছে অপরূপ সাজ,
চোখের তারায় বর্ষা রানী আঁকবে জলের কারুকাজ।

ঝড়ো হাওয়া থেকে থেকে ধরণীতে চলছে ধেয়ে,
কালো মেঘগুলো কুন্ডলী পাকায় আষাঢ়ের আকাশ ছেয়ে।

ঝড়ো হাওয়া থেমে গেলে সোনা ঝরা রোদ হাসে,
বাহারি সাজে রংধনু তাই দিগন্ত জুড়ে ভাসে।