ঈদের ছুটি

ঈদের ছুটি
-বিচিত্র কুমার

ঈদের ছুটি ঈদের ছুটি
যাচ্ছি নানা বাড়ি,
রাস্তাঘাটে জ্যাম বেঁধেছে
যাচ্ছি ঘোড়া গাড়ি।

হাট পেরিয়ে মাঠ পেরিয়ে
যাচ্ছি ঘোড়া খুরে,
আর নয়কো বেশি দূর যে
নানার বাড়ি দূরে।

রঙেবঙ্গে লাগছে যেন
হিয়া আমার বেশ,
কী আনন্দ কী আনন্দ
হবে কত্ত রেশ।

দুপচাঁচিয়া, বগুড়া।