শ্রাবণ দিনে

শ্রাবণ দিনে
-বিপ্লব গোস্বামী

আজো মনে পড়ে
বৃষ্টিভেজা ঐ শ্রাবণের দিনে
তোমাকে কিছু একটা দিয়েছিলাম।

একদম জোর করে নয়
তুমি চেয়েছিলে তাই।
আমিও রিক্ত হাতে ফিরিনি
তুমিও কিছু একটা দিয়েছিলে।

কিন্তু কবে কখন তুমি
তোমারটা নিয়ে গেলে!
সহজ সরল আমি টেরই পাইনি।

তাই বলে আমারটা ফিরিয়ে দিবে,
না না তা একদম নয়।
যদিও তোমার কাছে তা মূল‍্যহীন!
তবু রেখে দিও অচ্ছিষ্টের মত
মনের একটা কোণে।