সাংবাদিক লুৎফর হাসান রানার পিতার মৃত্যুতে শোক

কলাপাড়া প্রতিনিধি, পটুয়াখালী।।
পটুয়াখালীর কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির যুগ্ম-সাধারণ সম্পাদক সাংবাদিক লুৎফর হাসান রানার পিতা বিশিষ্ট সমাজ সেবক আহসান জমাদ্দার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (২৬ জুলাই) বেলা ১১টায় নিজ বাড়ি চাপলীবাজার এলাকায় নিজ বাড়িতে মৃত্যু বরন করেন। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।

তিন ছেলে, স্ত্রী, নাতী-নাতনীসহ ও অসংখ্যগুনাগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার আছর নামাজবাদ চর চাপলি জামে মসজিদ মাঠে মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।