বরিশালে র‌্যাবের অভিযান আটক ১

রূপালী বার্তা।।
বরিশালে র‌্যাব অভিযান চালিয়ে একজনকে আটক করেছে। মঙ্গলবার (২৭ জুলাই) বরিশাল জেলার গৌরনদী থানা এলাকায় এ অভিযান চালানো হয়।

র‌্যাব জানায়, গৌরনদী থানাধীন বাকাই বাজারস্থ নতুন ব্রীজ সংলগ্ন ভাই ভাই মিষ্টান্ন ভান্ডারের সামনে থেকে এক ব্যক্তিকে আটক করে। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার নাম (১) শুভ তালুকদার(৩৫), পিতা- মৃত সুনীল তালুকদার, সাং: বাকাই, থানাঃ গৌরনদী, জেলাঃ বরিশাল বলে জানায়। তার নিকট থেকে ৩৯০ (তিনশত নব্বই) গ্রাম গাঁজা এবং মাদক বিক্রয় এর নগদ ৩,৮৩৫ (তিন হাজার আটশত পঁয়ত্রিশ টাকা) উদ্ধার করে। র‌্যাব-৮, বরিশাল সিপিএসসির ডিএডি মোঃ সাইফুল ইসলাম বাদী হয়ে বরিশাল জেলার গৌরনদী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।