মুলাদী পৌরসভায় আরসিসি সড়কের কাজের উদ্বোধন

মুলাদী প্রতিনিধি।।
মুলাদী পৌরসভার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পৌর সভার ৯টি ওয়ার্ডের গুরুত্ব পুর্ন সড়ক সহ প্রান্তীক এলাকার একটি উন্নয়ন কাজও বাদ যাবে না, আগামী ডিসেম্বর নাগাদ পৌর এলাকার নাগরীক সুবিধা বৃদ্ধির জন্য নতুন রাস্তা নির্মান, পানি সরবরাহ ও পয়নিষ্কাশন সহ সব ধরনের উন্নয়ন কাজ শেষ করা হবে।

বুধবার  (২৮ জুলাই) বিকাল ৫টায় মুলাদী পৌর এলাকার ৬নং ওয়ার্ডের ডাঃ আঃ রাজ্জাক ভুলু সেতুর পূর্ব পাড়ে মাইনুল হোসেনের মাদ্রসা থেকে দরজি বাড়ী পর্যন্ত আরসিসি সড়কের নির্মান কাজের উদ্বোধনী অনুষ্ঠানে মুলাদী পৌরসভার মেয়র ও উপজেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গভেষনা পরিষেদের সভাপতি শফিক উজ্জামান রুবেল এ কথা জানান।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক জিয়াউল আহসান সিপু খান, প্যানেল মেয়র আঃ রব হাওলাদার, এফ এম মাইনুল ইসলাম, যুবলীগ নেতা হাজ্বী মিঠু, কাজী কামাল হোসেন, জসিম কাজি, পৌর শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সভাপতি রিয়াজ আমিন সহ ৬নং ওয়ার্ডের গন্যমান্য ব্যক্তিবর্গ।