কাউখালীতে বিয়ের আসর থেকে ফেরত পাঠানো হলো বরযাত্রীকে

কাউখালী প্রতিনিধি, পিরোজপুর।।
পিরোজপুর জেলার কাউখালী উপজেলার আমরাজুড়ি ইউনিয়নের আশোয়া গ্রামে বুধবার (২৮ জুলাই) দুপুরে কঠোর লকডাউন অমান্য করে বিয়ের আয়োজন করার অপরাধে বর ও কনের পরিবারকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

আদালত পরিচালনা করেন কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাত আরা তিথি। বরের পিতা ও কনের পিতাকে ২ টি মামলায় মোট ৩০০০ টাকা জরিমানা করা হয় এবং বরযাত্রীকে বিয়ে অসম্পন্ন রেখেই তাদের এলাকায় ফেরত পাঠিয়ে দেওয়া হয়।

এসময় সহকারী কমিশনার (ভূমি) জান্নাত আরা তিথিকে সহোযোগিতা করেন, সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বার ও গ্রামপুলিশ, কাউখালী থানার এস. আই হেলাল উদ্দীন এবং ভূমি অফিসের সহকর্মীরা।