মঠবাড়িয়ায় ভারী বর্ষণে জনজীবন বিপর্যস্ত, লক্ষাধীক মানুষ পানিবন্দি

মঠবাড়িয়া প্রতিনিধি, পিরোজপুর।।
নিম্নচাপের প্রভাব ও ৩ দিনের অব্যাহত ভারী বর্ষণে পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহর ও ১১ ইউনিয়নের নিম্নাঞ্চলে ৫/৭ ফুট পানি বৃদ্ধি পেয়েছে। এতে শহস্রাধিক মাছের ঘের ও পুকুরের মাছ পানিতে ভেসে গেছে। অস্বাভাবিক পানি বৃদ্ধিতে লক্ষাধিক মানুষ পানি বন্দি হয়ে পড়ছে।

বিশেষ করে রাস্তা-ঘাট, বসত বাড়ি, পানিতে ডুবে থাকায় রান্না-বান্ন করতে না পারায় অনাহারে ও অর্ধাহারে মানবেতর জীবন যাপন করে অনেক মানুষ। বৃস্টি ও বাতাশের প্রভাবে সড়কের ওপর গাছ পরে রয়েছে। গ্রাম এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে ও মৌসুমী সবজি ক্ষেত নষ্ট হয়ে গেছে।

এ দিকে ভারী বর্ষণের অতিরিক্ত পানিতে পৌর শহরের দক্ষিণ বন্দর, থানাপাড়া, মিরুখালী রোড ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনের রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হলে পৌরবাসী দশ হাজার মানুষ ভোগান্তির মধ্যে পরে।

উপজেলা প্রকল্প কর্মকর্তা মিলন তালুকদার জানান, বলেশ^র নদ তীরবর্তী মাঝেরচর, খেতাচিরা, উলুবাড়িয়া, ভোলমারা, খেজুরবাড়িয়া, পশ্চিম মিঠাখালী ও মিরুখালী, রাজারহাট বেড়ি বাঁধ উপচিয়ে পানি লোকালয় ডুকে পানি বন্দি হয়ে পরেছে এলাকাবাসী।

উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) বশির আহমেদ বলেন, ১১টি ইউনিয়নের চেয়ারম্যানদের নিজ নিজ এলাকার জনগণ যদি পানি বন্দি থাকে তাদেরকে নিকটস্থ আশ্রয় কেন্দ্র নিয়ে খাবারে ব্যবস্থা করার নির্দেশনা দেয়া হয়েছে।