কলাপাড়ায় ছাত্রলীগ নেতার কব্জি কর্তন: চাপাতি-ছোরা উদ্ধার, গ্রেপ্তার ৪

কলাপাড়া প্রতিনিধি, পটুয়াখালী।।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলা মিঠাগঞ্জ ইউনিয়নে ছাত্রলীগ নেতার ডান হাতের কব্জি কর্তনের ঘটনায় অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। আহত ছাত্রনেতার মায়ের দায়েকৃত মামলায় ৫ নং আসামী রুবেল শিকদারকে গ্রেফতার করার পর তার দেয়া তথ্যানুযায়ী এসব অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশ সুত্রে জানা যায়, শুক্রবার (৩০ জুলাই) রাত দুইটায় মেলাপাড়া গ্রামে রুবেলের মালিকানাধীন রাফসান মৎস্য ঘের থেকে অভিযান চালিয়ে তিনটি ছোড়া ও একটি চাপাতী উদ্ধার করা হয়েছে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, কলাপাড়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে পুলিশ অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামি নোমান হাওলাদার, খলিল হাওলাদার, রুবেল ও নয়ন বয়াতীকে মামলার আসামীকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসমীদের গ্রেফতারে জোর চেষ্টা অব্যাহত রয়েছে।