বেতাগীতে কলেজ শিক্ষার্থীকে বাসায় ঢুকে ধর্ষণ চেষ্টা, ডাকচিৎকারে রক্ষা

গোলাম কিবরিয়া, বরগুনা।।
বরগুনার বেতাগী উপজেলার চিহ্নিত মাদক ব্যাবসায়ী ও হত্যা মামলার আসামীর হাতে কলেজ ছাত্রী ধর্ষণ চেষ্টার স্বীকার হয়েছেন। শনিবার (৩১ জুলাই) সকাল ৭ টার দিকে চান্দখালী বাইপাস এলাকায় এ ঘটনাটি ঘটে। এ সময় কলেজ ছাত্রীর ডাক চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসালে ধর্ষণের হাত থেকে রক্ষা পান তিনি।

কলেজ ছাত্রী জানান, সকাল ৭ টার দিকে আনসার জোর করে ঘরে ঢুকে প্রথমে তাকে কু-প্রস্তাব দেয়, এ প্রস্তাবে রাজি না হওয়ায় জোর পূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় কলেজ ছাত্রী ডাক চিৎকার করলে প্রতিবেশীরা এগিয়ে আসলে পালিয়ে যান আনসার।

কলেজ ছাত্রীর মা জানান, এর আগেও আননার তার মেয়েক উত্তাপ্ত করলে একাধীক বার গন্যমান্য ব্যাক্তির কাছে গিয়েও আনসারের হাত থেকে রক্ষা পায়নি তারা। আনসার মাদক ব্যাবসায়ী ও সন্ত্রাসী হওয়ায় তার ভয়ে এলাকার কেহই এর প্রতিবাদ করেননি। শিক্ষা জীবনই নয় বেচে থাকাই অনিশ্চিত হয়ে পরেছে এ কলেজ ছাত্রীর।

এ বিষয়ে বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) শাখাওয়াত হোসেন জানান, আনসার একাধীক মাদক মামলাসহ হত্যা মামলার আসামী এ তথ্য নিশ্চিত করেন। তিনি এ ঘটনাটি শুনলেও অভিযোগ পাননি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নিবেন তিনি।