নবরূপ আঙিনায় পৃথিবী

নবরূপ আঙিনায় পৃথিবী
-পবিত্র মহন্ত জীবন

সাতসকালে পাখিরা যখন গান গায়,
তক্ষুনি ফেটিয়ে উঠে সূর্যকিরণ –
ক্লান্তি-জীর্ণতা অশুভগুলো মুছে যায়
পাল্টে দেয় নবরূপ প্রকৃতির আবরণ।

শুভদৃষ্টি তাকিয়ে মূহুর্তে স্বপ্নের হাতছানি
সন্ধিরূপ মিলাতে চায় বাস্তব সম্ভাবনা-
দ্বেষ-বিচ্ছেদ গ্লানি ধুয়েমুছে পরিস্কা ;
এবছরে নবসৃষ্টি পৃথিবীর আঙিনায়।

ছড়িয়ে-ছিটিয়ে নবনীতায় শুভক্ষণে-
ফুলে সুবাসিত গন্ধ বিলয় মাধব ,
তৃষ্ণা মিটাতে চায় নতুন ক্ষুধার্তগুলো
নবরূপ আঙিনায় সাজিয়েগুছিয়ে পৃথিবী।