কলাপাড়ায় করোনায় আক্রান্ত বিএনপি নেতার মৃত্যু

কলাপাড়া প্রতিনিধি।।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি কলাপাড়া উপজেলা শাখার সহ- সভাপতি, মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজের ইসলামী ইতিহাস বিভাগের সহকারি অধ্যাপক ওয়াদুল হক সানু (৫৮) রবিবার (০১ আগস্ট) ১২ টার দিকে বরিশাল শেরেই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মাগরিব নামাজ বাদ কলাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে প্রথম জানাজা নামাজের পর গ্রামের বাড়ী মহিপুর ইউনিয়নে লতিফপুর হাজী আবদুল করিম আকন ঈদ গায়ে মাঠে মরহুমের দ্বিতীয় নামাজের জানাজা শেষে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে। মরহুমের আত্মার শান্তি কামনা করে শোকসপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান কলাপাড়া উপজেলা বিএনপি সভাপতি ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক” এবিএম মোশাররফ হোসেন, কলাপাড়া উপজেলা বিএনপি সাধারন সম্পাদক হাজী হুমায়ুন শিকদার, কলাপাড়া উপজেলা বিএনপি সাবেক সভাপতি আলহাজ্ব মো.মনিরুজামান মনির প্রমুখ।