গৌরনদীতে বিধিনিষেধ অমান্য করায় ৬ মামলা

গৌরনদী প্রতিনিধি, বরিশাল॥
মহামারী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ১৪ দিনের কঠোর লগডাউনের দশম দিনে বিধিনিষেধ বাস্তবায়নে বরিশালের গৌরনদীতে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন ও আইন শৃঙ্খলাবাহীনি।

রোববার (০১ আগস্ট) সকালে গৌরনদী বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে সরকারি নিদের্শ অমান্য ও স্বাস্থ্য বিধি না মানায় ৬টি মামলায় তিন হাজার তিনশ’ টাকা জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিপিন চন্দ্র বিশ্বাস।