বৃষ্টি বিলাস

বৃষ্টি বিলাস
-মাহফুজা রিনা

বৃষ্টি, তুমি এলে বাদল ধারায়
ভিজে ভিজে মনটা হারায়
ভালো লাগে থাকতে তোমার কাছে,
তুমি এলে শরীর মন জুড়িয়ে নেই
তোমার পরশ গায়ে মেখে তোমায় ভালোবেসে।

খরতাপের দিনগুলোতে
বৃষ্টি তুমি আসবে বলে
প্রহর গুনি অপেক্ষাতে,
বৃষ্টি জলের শীতল ছোঁয়ায়
অপেক্ষার প্রহর ফুরায় বৃষ্টি তুমি এলে।

আকাশ পানে চেয়ে থাকা
কখন যেন নেমে আসে
হিম শীতল বৃষ্টি ফোটা,
ভিজে যাওয়া সবুজ ঘাসে
বৃষ্টি জলে পা ডুবিয়ে
ভালো লাগে খালি পায়ে হাটা।

বাদল দিনে সারাবেলা রিমঝিমিয়ে
ঝড়ে পরে উদার মনে বৃষ্টি,
মেঘলা আকাশ, মেঘলা মন,
উদাস দুপুর অবনত উদাস মনের দৃষ্টি।

বৃষ্টি বিলাস মনটা আমার
প্রকৃতির সাজে সেজেছে আজ,
বাগান বিলাস পাতারা তাই
সেজেছে দেখো পাতাবাহারি রঙিন সাজ।

৩০.০৭.২০১৯