ইন্দুরকানীতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পূর্নাঙ্গ কমিটি গঠন

ইন্দুরকানী প্রতিনিধি, পিরোজপুর।।
পিরোজপুরের ইন্দুরকানীতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ইন্দুরকানী উপজেলা শাখার পূর্নাঙ্গ কমিটি ঘোষনা করা হয়েছে। রোববার (০২ আগষ্ট) বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক আহমেদ আবু জাফর ও সাংগঠনিক সম্পাদক এনামুল কবির সোহেল স্বাক্ষরীত কমিটিতে আলমগীর কবির মান্নু কে সভাপতি ও দিবাকর দত্ত পুলিন কে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়।

কমিটির অন্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি জে আই লাভলু, সহ-সভাপতি গাজী আবুল কালাম আজাদ, যুগ্ন সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন বাবু, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম টিটু, সহ-সাংগঠনিক সম্পাদক মিঠু কুমার রাজ, দপ্তর সম্পাদক রাকিবুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক জাকির হোসেন, প্রচার সম্পাদক রাজু শিকদার নিলয়, নির্বাহী সদস্য আজাদ হোসেন বাচ্চু, প্রশান্ত কুন্ডু শুভ ও শফিকুল ইসলাম রিপন।