দৌলতখানে ইউনিয়ন পর্যায়ে করোনা টিকা ৭ আগস্ট থেকে

দৌলতখান প্রতিনিধি, ভোলা।।
ভোলার দৌলতখানে ৭ আগস্ট থেকে ইউনিয়ন পর্যায়ে করোনা টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার (০৪ আগস্ট) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক এডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদার এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আইনুন নাহার বিনু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আনিছুর রহমান, থানা পুলিশ কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যানবৃন্দ, গণমাধ্যম কর্মীসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এ সময় আগামী ৭, ৮ ও ১১ আগস্ট চরপাতা, দক্ষিন জয়নগর, মেদুয়া ও ভবানীপুর ইউনিয়নে এবং ৯, ১০, ১২ তারিখে সৈয়দপুর, উত্তর জয়নগর ও চরখলিফা ইউনিয়নে, এ ছাড়াও আগামী ১০ আগস্ট মদনপুর ও হাজীপুর ইউনিয়ন পরিষদে করোনা টিকা দেয়ার সিদ্ধান্ত হয়। জনগণ তাদের জাতীয় পরিচয়পত্র দেখিয়েই করোনা টিকা দিতে পারবে। এখন টিকা দেয়ার আগে আর রেজিস্ট্রেশন করে হবে না।