ইদুর মারতে গিয়ে মারলো মানুষ!

কাউখালী প্রতিনিধি (পিরোজপুর)।।
কাউখালীতে ব্যবসায়ীর দোকানের বিদ্যুতের তার দিয়ে ইদুর মারার ফাঁদ পাতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। দোকান মালিক বাসুদেব কুন্ডকে পুলিশ আটক করেছে।

জানা যায়, শুক্রবার (০৬ আগস্ট) উপজেলার দক্ষিন বাজারে কুন্ড স্টোর নামে একটি কীটনাশকের দোকানে মালিক বাসুদেব কুন্ড রাতে দোকান বন্ধ করার পূর্বে বিদ্যুতের তার দিয়ে ইদুর মারার ফাঁদ পেতে যায়। সকালে দোকান খুলে বেচাকেনা শুরু করে মালিক বাসুদেব কুন্ড। এসময় কর্মচারী চিরাপাড়া গ্রামের শাহজাহান মাজির ছেলে দুলাল মাঝি (২৫) মালামাল বাহির করতে গেলে ইদুর মারার ফাঁদে বিদ্যুতের তারে পা লেগে যায়। মালিক বাসুদেব তাকে দোকান থেকে বাহিরে ফেলে রাখে। এসময় স্থানীয় চকিদার নজরুল ইসলাম দেখতে পেয়ে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

কাউখালী বিদ্যুৎ বিভাগের ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম জানান, বিদ্যুতের তার দিয়ে ইদুর মারার ফাঁদে বিদ্যুতায়িত হয়ে যুবক মারা যায়। বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে থানায় মামলা করা হবে।