কাজীরহাটে বিষ দিয়ে মাছ ধরার সময় একজনকে কুপিয়ে জখম

কাজীরহাট প্রতিনিধি, বরিশাল।।
বরিশালের কাজীরহাট থানাধীন লতার নদীর খালে রাতে বিষ প্রয়োগ করে মাছ শিকারের সময় চক্রটির এক সদস্যকে কুপিয়ে গুরুত্বর জখম করা হয়েছে। তিনি লতা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের শাহজাহান হাওলাদারের ছেলে সুজন হাওলাদার (২৪)।

জানা গেছে, ব্যাংকেরহাট সংলগ্ন খালে বৃহস্পতিবার (০৫ আগস্ট) রাত আনুমানিক ১০ ঘটিকায় নৌকার ভিতরে এ ঘটনা ঘটে।

সুজন হাওলাদারের ভাবী বলেন, আমার দেবর ঢাকায় বসবাস করে। কিছুদিন পূর্বে বাড়ি বেড়াতে আসে। ঘটনার রাতে সুজনকে মোবাইল ফোন করে ঘর থেকে নিয়ে যায় মাছ শিকারের কথা বলে। রাত ১১ ঘটিকার ডাক চিৎকার ও লোকজনদের দৌড়ঝপের পর জানতে পারি আমার দেবরের সাথে লোকজন ছিল। তারা দৌড়ে পালিয়ে যায়, কিন্তু দেবর নৌকায় বসে থাকে। চরের মধ্যে ওৎ পেতে থাকা লোকজন কুপিয়ে গুরুত্বর জখম করে। মৃত্যু হয়েছে ভেবে কাঁদে করের চরের মধ্যে নিয়ে যাবার সময় দূর থেকে লোকজন সুজনকে উদ্ধার করে। ওই লোকজন ট্রলার দিয়ে তুলাতলী লঞ্চ ঘাট নেমে চলে যায়।

সুজনের আত্মীয় স্বজনেরা রাতেই মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে, অবস্থার অবনতি দেখে কর্তব্যরত ডাঃ শুক্রবার সকালে বরিশাল শেবাচিমে প্রেরন করেন।

প্রসঙ্গত, কয়েক বছর পর্যন্ত নদ নদী ও খালে অবৈধ ভাবে বিষ প্রয়োগ করে ভাটার সময় বিভিন্ন প্রজাতির মাছ মৃত্যু অবস্থায় ভেসে উঠে। মাছগুলো ধরে অনএ বিক্রি করে।