মুলাদীতে করোনায় আরও ০১ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৮

নিজস্ব প্রতিবেদক।।
বরিশালের মুলাদী উপজেলায় করোনায় আরও ০১ জনের মৃত্যু হয়েছেন। নতুন করো আক্রান্ত হয়েছেন আরও ১৮। রোববার (০৮ আগস্ট) মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর একটি সূত্র রূপালী বার্তাকে এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, রোববার মোট ৪২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৮ জনের করোনা পজেটিভ রেজাল্ট আসে। তাদের মধ্যে নারী ১১ ও পুরুষ ০৭ জন। আক্রান্ত রোগীরা সবাই বাড়িতে বসে চিকিৎসা নিচ্ছেন।

এদিকে, সকালে ৬০ বছরের এক নারী মারা গেছেন। গত ৩ দিন আগে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি হন তিনি।

প্রসঙ্গত, মুলাদী উপজেলায় চলতি বছরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে।