আবারো ভাঙলো শ্রবন্তীর প্রেম!

বিনোদন ডেস্ক।।
কলকাতা বাংলা সিনেমার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চার শেষ নেই। বেশ কিছুদিন ধরেই ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে শ্রাবন্তীর প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল। কিন্তু সম্প্রতি ইনস্টাগ্রামে অভিরুপকে আনফলো করেছেন শ্রাবন্তী। তাতেই প্রশ্ন উঠছে, তাহলে কি আবারও মন ভাঙলো অভিনেত্রীর?

অল্প বয়সেই পরিচালক রাজীব বিশ্বাসকে বিয়ে করেছিলেন শ্রাবন্তী। দু’জনের ছেলের নাম অভিমন্যু। ডাক নাম ঝিনুক। রাজীবের সঙ্গে ডিভোর্স হওয়ার পর মডেল কৃষাণ ব্রজকে বিয়ে করেছিলেন শ্রাবন্তী। বেশিদিন সে বিয়ে টেকেনি। এরপরই রোশন সিংয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধেন টলিউড অভিনেত্রী। গত বছর থেকে রোশন ও তিনি আলাদা থাকছেন। সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে আনফলো করেছেন। কটাক্ষ, পালটা কটাক্ষের পালাও চলেছে বেশি কিছুদিন। তবে কিছুদিন আগে আবার শ্রাবন্তী সঙ্গে সংসার করতে চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন রোশন। এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে জানিয়েছেন, শ্রাবন্তীর জন্য তিনি অপেক্ষা করবেন।

শোনা গিয়েছে, নায়িকা বিজেপির হয়ে ভোটে দাঁড়ানোর পর তার প্রচারসঙ্গীও নাকি হয়েছিলেন অভিরূপ। জন্মদিনে তাকে নাকি আবার হীরের আংটিও উপহার হিসেবে দিয়েছিলেন নায়িকা। তবে এবারে শোনা যাচ্ছে, অভিরূপকে ইনস্টাগ্রামের ফলোয়িংয়ের তালিকা থেকে বাদ দিয়েছেন শ্রাবন্তী। আবার ইনস্টাগ্রামের সাম্প্রতিক পোস্টে লিখেছেন, ‘গন্তব্য নয়, চলার পথই বেশি গুরুত্বপূর্ণ। কোনও কিছু শেষ করে ফেলার থেকে বেশি আনন্দ সেই কাজটি করে যেতে পারা।’

এরপরই প্রশ্ন উঠছে, তাহলে কি নায়িকার চতুর্থ প্রেমেও তিক্ততা এসেছে?