মুলাদীতে পৌর আ. লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

ভূঁইয়া কামাল, মুলাদী (বরিশাল)।।
বরিশাল জেলার মুলাদী পৌরসভা আওয়ামীলীগের উদ্যোগে রবিবার (১৫ আগস্ট) ডাঃ আঃ রাজ্জাক ভুলু মিলনায়তনে সকাল ১১টায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মুলাদী পৌরসভার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হারুন হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মুলাদী পৌরসভার মেয়র, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি, উপজেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গভেষণা পরিষদের সভাপতি মোঃ শফিক উজ জামান রুবেল।

আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মাইনুল আহসান সবুজ, উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ও সদস্য কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক মোঃ ওমর ফারুক, উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক, উপজেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক জিয়াউল আহসান খান সিপু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-প্রচার সম্পাদক নজরুল ইসলাম নান্নু রাড়ী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য প্রকাশ চন্দ্র মন্ডল, জাতীয় ইমাম সমিতির উপজেলার সাধারণ সম্পাদক মুফতি মাওলানা রফিকুল ইসলাম, মুলাদী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কাজী হারুন অর রশিদ, মুলাদী পৌরসভার সেচ্ছাসেবকলীগ সভাপতি আঃ রব হাওলাদার, বরিশাল জেলা ছাত্রলীগের সদস্য সুজন নলী ও জেলা ছাত্রলীগের সদস্য মোঃ জহির মল্লিক প্রমুখ।

আলোচনা সভা শেষে দোয়া, মোনাজাত ও তবারক বিতরণের মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ করা হয়।