দশমিনায় ধর্ষণকারীর ফাঁসীর দাবিতে মানববন্ধন

দশিমনা প্রিতিনিধি, পটুয়াখালী।।
পটুয়াখালীর দশমিনায় উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে নবম শ্রেণির শিক্ষার্থী ধর্ষণকারী নজরুর মোল্লার ফাঁসীর দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

সোমবার (১৬ আগস্ট) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সড়কের সামনে প্রায় ঘন্টাব্যাপী শতাধিক নারী পুরুষ এ মানববন্ধন করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন- কবির প্যাদা, কবির বেপারী, আক্রাম মৃধা ও ফেরদৌস বেগম প্রমুখ।

মানববন্ধবে বক্তারা বলেন, বিচারহীনতার অপসংস্কৃতিই অপরাধ প্রবণতাকে বাড়িয়ে দিয়েছে। আজ যদি দলমত নির্বিশেষে অপরাধীদের বিচার হতো, ধর্ষক ও নারী নির্যাতনকারীদের উপযুক্ত শাস্তি দেওয়া হতো তাহলে কেউ অপরাধ করার সাহস দেখাতে পারতো না।