বরগুনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু

গোলাম কিবরিয়া, বরগুনা।।
বরগুনা সদর উপজেলার ৫ নং আয়লা পাতাকাটা ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সিয়াম (১৫) অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে উপজেলার ৫ নং ইউনিয়নের পুরাকাটা গ্রামের মোটরসাইকেল ভাড়ায় চালিত মোঃ জসিমের একমাত্র ছেলে এবং জর্জিয়া মডেল হাই স্কুল অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

সোমবার (১৬ আগস্ট) দুপুর ১২ টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত শিক্ষার্থীর বাবা মোঃ জসীম বলেন, আমি দূরে থাকার কারণে স্কুলশিক্ষকদের মাধ্যমে জানতে পেরেছি আমার ছেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরগুনা জেলা হাসপাতালে পথে রয়েছে খবর পেয়ে হাসপাতালে ছুটে এসে দেখি আমার ছেলে জীবিত নেই।

প্রত্যক্ষদর্শী ও সহপাঠী মোঃ আরিফ হোসেন বলেন, হঠাৎ চিৎকার শুনতে পাই এবং ছুটে যাই ভবনের ছাদে বৈদ্যুতিক তারের সাথে ঝুলতে দেখি। লাঠির মাধ্যমে তার থেকে সরাতে সক্ষম হই আমি পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় বরগুনা জেনারেল হাসপাতাল নিয়ে আসি।

বরগুনা সদর হাসপাতালে সহকারী সার্জন ডাক্তার সুব্রত ভৌমিক স্কুলছাত্রের মৃত্যু নিশ্চিত করে বলেন, শিক্ষার্থীকে আনতে অনেক সময় নিয়েছে। অনেক চেষ্টা করার পরেও তাকে বাঁচাতে সক্ষম হয়নি আমরা।

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফন এর অনুমতি দিয়েছেন জেলা ম্যাজিস্ট্রেট।