মুলাদীতে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তরা সবাই নারী, ০১ জনের অবস্থা আশঙ্কাজনক

নিজস্ব প্রতিবেদক।।
বরিশালের মুলাদী উপজেলায় গত ২৪ ঘণ্টায় ০৫ জনের করোনা সনাক্ত হয়েছে। মঙ্গলবার (১৭ আগস্ট) মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর একটি সূত্র রূপালী বার্তাকে এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, মঙ্গলবার মোট ২০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ০৫ জনের করোনা পজেটিভ রেজাল্ট আসে। এই ০৫ জনই নারী। এর মধ্যে গুরুতর অসুস্থ অবস্থায় ০১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি আক্রান্ত রোগীরা সবাই বাড়িতে বসে চিকিৎসা নিচ্ছেন।

প্রসঙ্গত, মুলাদী উপজেলায় চলতি বছরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে।